হাজার কোটি টাকার পে অর্ডার গ্রহণ করলো বিটিআরসি

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:০০  
অবশেষে বিটিআরসি’র পাওনা দাবির ১০০০ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে পে-অর্ডারের মাধ্যমে এই টাকা জমা দেয়া হয়। গ্রামীণফোনের ডাইরেক্টর ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বিটিআরসি’তে এই পে-অর্ডার নিয়ে যান। বিটিআরসির পক্ষে এই টাকা গ্রহণ করেন সংস্থাটির চেয়ারম্যান মো. জহুরুল হক। এসময় তিনি জানান, বিটিআরসির পাওনা দাবির অংক যখন ‘সেটেলড’ হবে তখন সেই অংকের সঙ্গে গ্রমীণফোনের দেয়া এই ১০০০ কোটি টাকা সমন্বয় করা হবে।